slider

নেত্রকোনায় সিপিবির সমাবেশে হামলা, আহত ৩০

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দায় কমিউনিস্ট পার্টির সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। এতে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সসহ অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন। শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শহীদ মিনারে এ হামলার ঘটনা ঘটে।
কমিউনিস্ট পার্টির নেতাকর্মীদের দাবি, সমাবেশ চলাকালে উপজেলা ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ওলামা লীগ, শ্রমিক লীগের নেতাকর্মীদের সঙ্গে পুলিশও হামলা চালায়। এতে সিপিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, কাযকরী কমিটির সদস্য দিবালোক সিংহ, জেলা সিপিবির সভাপতি নলিনী কান্ত সরকার, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, জেলা কমিটির সাবেক সভাপতি স্বপন চৌধুরী, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় তালুকদারসহ অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী, দলীয় নেতাকর্মী ও পুলিশ সূত্রে জানা গেছে, জ্বালানি তেল, সারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিকেলে উপজেলা সিপিবি সমাবেশের আয়োজন করে। পৌনে ৩টার দিকে নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন। পরে সদরের প্রধান সড়ক ঘুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শহীদ মিনারে যান।
সেখানে সমাবেশ শুরু হলে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সোহেল রানা, যুগ্ম-আহ্বায়ক রাজন মিয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক অমিত সরকার, ওলামা লীগের সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ওমর ফারুক, জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো. রুকনুজ্জামানের নেতৃত্বে হামলা চালানো হয়। এ সময় পুলিশও সিপিবির নেতাকর্মীদের ওপর চড়াও হয়। হামলাকারীরা সমাবেশস্থলের চেয়ার, মাইক ভাঙচুর করেন এবং ব্যানার ছিঁড়ে ফেলেন।
হামলার শিকার সিপিবির কেন্দ্রীয় সদস্য চিকিৎসক দিবালোক সিংহ বলেন, ‘শান্তিপূর্ণ সমাবেশ চলাকালে ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ওলামা লীগসহ সরকারি দলের নামধারী উচ্ছৃঙ্খল যুবকরা সমাবেশস্থলে এসে হামলা-ভাঙচুর চালায়। এ সময় কলমাকান্দা থানার ওসির উপস্থিতিতে পুলিশও আমাদের ওপর লাঠিপেটা শুরু করে। এতে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও আমিসহ ২০ জন নেতাকর্মী আহত হয়েছি। আহতরা কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন। ন্যাক্কারজনক এ ঘটনার প্রতিবাদের ভাষা জানা নেই।’
জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সোহেল রানা বলেন, সরকারের বিরুদ্ধে সিপিবির নেতাকর্মীরা মিছিল-সমাবেশ করছিলেন।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button