slider
জয়পুরহাটে যুবদলের শোক র্যালী, ও সমাবেশ অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধিঃ নারায়নগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রায় পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা শাওন প্রধান কে হত্যার প্রতিবাদে শোক র্যালী ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ৮ সেপ্টেম্বর ) বেলা ১২ টায় জয়পুরহাট জেলা যুবদলের উদ্যোগে, জয়পুরহাট রেল ষ্টেশন হতে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জয়পুরহাট জেলা বিএনপি’র কার্যালয়ে এসে শোক র্যালী শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট জেলা যুবদলের আহবায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বিএনপি’র আহবায়ক সাবেক অধক্ষ্য শামছুল হক, যুগ্ম আহবায়ক, গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান, শহর বিএনপি’র আহবায়ক মতিয়র রহমান; জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল আদনান সহ বি এন পি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দরা।



