আরব আমিরাতের দুবাইয়ে বিরল সম্মাননায় ভূষিত হলেন সাবেক সচিব, গীতিকার, কবি ও লেখক মোহাম্মদ আসাফ্উদ্দৌল্লাহ্। শিল্পের নানামুখী শাখায় তার কর্মের স্বীকৃতি হিসেবে লন্ডনের কমনওয়েলথ ইউনিভার্সিটি অব বিজনেস আসাফ্উদ্দৌল্লাহ্কে আর্টস অ্যান্ড টেকনোলজিতে সম্মানসূচক ডক্টর অব লেটার (ডি লিট) সম্মাননা প্রদান করে। এতে উপস্থিত ছিলেন লন্ডনের কমনওয়েলথ ইউনিভার্সিটি অব বিজনেস কর্তৃপক্ষ। দুবাইয়ে ৩১শে মার্চ এক অনুষ্ঠানে তাকে এই সম্মাননা স্মারক ও মানপত্র তুলে দেয়া হয়। উল্লেখ্য, করোনার জন্য এই আয়োজন সংক্ষিপ্ত পরিসরে দুবাইয়ে অনুষ্ঠিত হয়।
Related Articles
Check Also
Close
-
ভোটার হালনাগাদ শুরু ২৫ জুলাইJune 13, 2017