slider

সিংড়ায় প্রধানমন্ত্রীর উপহার ঘরে বৃক্ষ রোপন

নাটোর প্রতিনিধি : চলনবিলের পরিবেশ রক্ষায় নাটোরের সিংড়া উপজেলার ১২ ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার ঘরে ঘরে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপন করে চলেছেন স্থানীয় উদ্যমি কয়েকজন তরুন ও যুবক-যুবতি। স্থানীয় সংসদ সদস্য আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের অনুপ্রেরনায় তারা স্থানীয়ভাবে গড়ে তুলেছেন পল্লীশ্রী উন্নয়ন সংস্থা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে প্রায় প্রতিদিন ছুটে যাচ্ছেন উপজেলার কোন না কোন গ্রামের প্রধানমন্ত্রীর উপহার পাওয়া ঘরে ঘরে। রোপণ করছেন তিনটি করে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ চারা। এই বৃক্ষ রোপণের অংশ হিসেবে শুক্রবার, শনিবার, রবিবার উপজেলার ভোগা, চৌগ্রাম, বড়িয়া গ্রামে ভূমিহীনদের প্রতিটি ঘরের আঙিনায় তিনটি করে বৃক্ষ
রোপনের উদ্বোধন করেন সিংড়ার ইউএনও এম.এম সামিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, পলীশ্রী উন্নয়ন সংস্থার সভাপতি শ্রী রনজিত কুমার, সাধারণ সম্পাদক সুব্রত কুমার প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button