slider

লামায় প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক ১

ইলিয়াছ, লামা বান্দবান : বান্দরবান জেলার লামা উপজেলার পৌর এলাকায় বাড়ির মালিকের ছেলে কর্তৃক স্বামী পরিত্যাক্তা ভাড়াটিয়া নারীর বাক প্রতিবন্ধী (১৫) কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ১৫ বছর বয়সী তানভির নামের এক কিশোরকে শনিবার বিকেলে আটক করে পুলিশ। তানভির লামার পৌর এলাকার নারকাটা ঝিরি গ্রামের বাসিন্দা আবদুস ছত্তারের ছেলে।
অভিযোগে জানা যায়, নির্যাতিতার মা তার বাক প্রতিবন্ধী কিশোরী মেয়েকে নিয়ে লামার নারকাটা ঝিরিস্থ আবদুস ছত্তারের ভাড়া বাসায় বসবাস করে আসছেন। গত ১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে নির্যাতিতার মা বাড়ির মালিকের ছেলে তানভিরকে একটি খালি গ্যাস সিলিন্ডার তার বাসায় পৌঁছে দেওয়ার জন্য পাঠায়। এ সময় তানভির ঘরের মধ্যে কিশোরীকে একা পেয়ে জোর পূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ধর্ষণের ঘটনা অভিযুক্ত তানভিরের মা বাবাকে জানালে তারা ভয়ভীতি প্রদর্শন করেন। পরে শনিবার বিকেলে তানভিরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন নির্যাতিতার মা।
এদিকে অভিযুক্ত কিশোরের বাবা আবদুস ছত্তার বলেন, পারিবারিক বিরোধের জের ধরে ছেলে তানভিরের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে থানায় মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) শিবেন বিশ্বাস বলেন, অভিযুক্ত কিশোরকে আটক করার পাশাপাশি ভিকটিমকে মেডিকেল পরীক্ষা করার জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button