slider

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বেনজীর আহমদ এমপি কে সংবর্ধনা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ধামরাইয়ের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদকে সংবর্ধনা দিয়েছে পৌর আওয়ামী লীগ। গতকাল শুক্রবার বিকেলে ধামরাইয়ের ঢুলিভিটা মুন্নু কমিউনিটি সেন্টারে পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র গোলাম কবিরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন নবনির্বাচিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ এমপি, সাবেক রাষ্ট্রদূত বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাসেম রতন, আরেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম খান সেলিম, সাবেক যুগ্ম সচিব আফসার উদ্দিন জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুম খান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ মাসুদ খান লাল্টুসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও পৌরসভার কাউন্সিলরবৃন্দ।
এরআগে শুক্রবার সকালে ঢাকা জেলা, ধামরাই উপজেলা ও পৌর আওয়ামী লীগের সহ¯্রাধিক নেতাকর্মী নিয়ে নবনির্বাচিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ এমপি ঢাকার ধানমন্ডি ৩২ এ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে ও সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button