slider

স্বরূপকাঠিতে সড়কের পাশে তালের বীজ রোপন

স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি : স্বরূপকাঠিতে বজ্রপাত ও পরিবেশের সুরক্ষায় জগন্নাথকাঠি টু চাঁদকাঠি সড়কের পাশে তালের বীজ রোপন করছে কেপি ফাউন্ডেশন নামে একটি অলাভজনক সামাজিক প্রতিষ্ঠান।
গতকাল রোববার অসিত বড়াল সহকারী কৃষি কর্মকর্তা এর সঞ্চালনায় গুয়ারেখা ১১ গ্রাম ইউনিয়ন পরিষদ এর পুরাতন ভবনের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হালিম ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা চপল কৃষ্ণ নাথ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব সিকদার, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার সঞ্জয় হালদার, আওয়ামীলীগ নেতা বিমল মিস্ত্রি, মো. সেলিম ফকির প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button