slider

জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চিরিরবন্দর বিএনপির বিক্ষোভ

চিরিরবন্দর প্রতিনিধি : কেন্দ্রীয় বিএনপির কর্মসূচীর অংশ হিসাবে জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করছে চিরিরবন্দর উপজেলা বিএনপি।
রবিবার (২৮ অগস্ট) বিকেলে উপজেলার ঈসমাইলের চাতালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক নূর -এ- আলম সিদ্দিক নয়ন এর সঞ্চালনায় ও উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি এজেড রেজওয়ানুল হক। প্রধান অতিথির তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকারের আমলে জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধির কারণে মানুষ আজ দিশেহারা। বেঁচে থাকার প্রয়োজনে মানুষ জেগে উঠেছে। বিএনপির আন্দোলনে দেশের মানুষ সারা দিয়ে আজ রাজপথে নেমেছে।
বিশেষ অতিথির বক্তব্যে সাবেক এমপি আখতারুজ্জামান মিয়া বলেন, দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে, যা জনগণের নাভিশ্বাস হয়ে উঠেছে। দ্রুত দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হবে। পণ্যের মূল্যবৃদ্ধির পাগলা ঘোড়ার মুখে এখনই লাগাম দিতে হবে।
এছাড়াও বক্তব্য রাখেন দিনাজপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি এডভোকেট আব্দুল হালিম, দিনাজপুর জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হাসনা হেনা চৌধুরী হীরা, দিনাজপুর জেলা বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক মোস্তফা কামাল মিলন প্রমুখ।
এ সময় চিরিরবন্দর উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবকদল, কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button