নিয়ামতপুরে সদর আওয়ামী লীগের শোক সভা অনুষ্ঠিত

জনি আহমেদ,নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নওগাঁর নিয়ামতপুরে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৮ আগস্ট) বিকালে উপজেলার সদর ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও অত্র ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম এর সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ। সদর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম রেজা সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, নওগাঁ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আবেদ হাসান মিলন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক শাহ জামাল, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, উপ-দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন,অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগের যুগ্ন আহবায়ক, আরিফ হাসান ইমন, নিয়ামতপুর সদর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক, সোহেল দাস প্রমুখ।



