slider

লামায় প্রেমিকের সাথে অভিমান করে বিষ পান করলেন তরুনী

জাহিদ হাসান,বান্দরবান প্রতিনিধি : দীর্ঘদিনের প্রেম সম্পর্ক অস্বীকার করায় বিষ পান করে প্রেমিকের উপর ঝাপিয়ে পড়ে এক প্রেমিকা। বৃহস্পতিবার সন্ধায় লামা পৌর শহরে প্রকাশ্যে এই ঘটনা ঘটেছে। জানা যায়, মেউলার চর বৈক্ষমঝিরি গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলীর মেয়ে তার প্রেমিক সাইফুল ইসলাম হৃদয় এর সাথে অভিমান করে এই কান্ড ঘটিয়েছে। বর্তমানে মেয়েটি লামা সরকারি হসপিটালে চিকিৎসা নিচ্ছে। ঘটনার বিবরণে জানাযায়, মেয়েটির সাথে পৌরসভার ৫ নং ওয়ার্ড কলিঙ্গাবিলের বাসিন্দা মোঃ রহমত আলীর ছেলে হৃদয়ের সাথে প্রেমের সম্পর্ক হয়। সামাজিক বৈঠকে দেয়া মেয়ের ভাষ্যমতে বিগত ৮ মাস থেকে তাদের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রিমক হৃদয়ের ভাষ্যমতে সম্পর্কের মেয়াদ তিন মাস হয়। মেয়ের দাবি তাকে, প্রেমিক হৃদয় বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে দৈহিক সম্পর্কও করে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কয়েক দফা দৈহিক সম্পর্কের পর ২বার গর্ভের সন্তানও নষ্ট করা হয়। এ বিষয়ে গতকাল থেকে দু’পরিবারের মধ্যে সামাজিক দেন দরবার চলছে। দুই পরিবার চেয়ারম্যানের দ্বারস্থ হন। ২৫ আগষ্ট ছেলে মেয়ে দু’জনকে মুখোমুখি করে স্বজনদের উপস্থিতিতে লামা সদর ইউপি চেয়ারম্যান তাদের বক্তব্য শ্রবন করেন। এ সময় মেয়ের দেয়া আংশিক বক্তব্য প্রত্যাখ্যান করেন প্রেমিক হৃদয়। এই ফাঁকে মেয়েটি হঠাৎ শরীরে লুকিয়ে রাখা বিষের বোতল বের করে ডগডগে পুরোটা পান করে। তাৎক্ষণিক চেয়ারম্যানের সহযোগিতায় লোকজন লামা হসপিটালে নিয়ে যায়। জানাগেছে, বিগত কিছুদিন আগেও মেয়েটি প্রেমিকের সাথে অভিমান করে আরো একদফা বিষ পান করে এবং চিকিৎসার পর সেরে উঠেন(!)। জানা যায়, সে বার বিষপানের চিকিৎসা করানোর সময় প্রেমিক নিজেই হসপিটালে মেয়েটির স্বামী পরিচয় দিয়েছিলেন। স্থানীয় সূত্রে জানাযায়, মেয়েটি বদ মেজাজের, সে সামান্যতে সবার উপর ক্ষিপ্ত হয়ে উঠে। এ ব্যপারে তাদের দু’পরিবারের কারো বক্তব্য নেয়া যায়নি। তবে বিষ পানের বিষয়ে সদর ইউপি চেয়ারম্যান সত্যতা স্বীকার করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button