slider

ধলঘাট সার্বজনীন দুর্গােৎসব উদযাপন কমিটি গঠন

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ পটিয়ার ধলঘাট ক্যাম্প সার্বজনীন দুর্গােৎসব ২০২২ কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি বিকালে প্রীতিলতা ট্রাস্টের মাষ্টার দা সুর্যসেন অডিটোরিয়াম হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধলঘাট ক্যাম্প সার্বজনীন দুর্গামন্দির উন্নয়ন কমিটির সভাপতি ও ধলঘাট ইউপি চেয়ারম্যান রণবীর ঘোষ টুটুন। সভায় মন্দির উন্নয়ন কমিটি ও দুর্গােৎসব উদযাপন কমিটির সকল সদস্যদের সর্ব সন্মতিক্রমে ২০২২ সালের দুর্গোৎসব উদযাপন কমিটি সভাপতি নির্বাচিত হয়েছে মাষ্টার এীদিপ কুমার দে, সাধারণ সম্পাদক জুয়েল দাশ, সমীর চৌধুরী অর্থ সম্পাদক। ধলঘাট ইউপি চেয়ারম্যান রণবীর ঘোষ টুটুন বলেন, ধলঘাট ক্যাম্প সার্বজনীন দুর্গােৎসব সকলের উপস্থিতিতে মিলনমেলা পরিণত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button