slider
নাটোরে বিএনপির সমন্বয় সভা অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি: জ্বালানি তেল পরিবহন ভাড়া সহ সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে আগামী ২২ আগস্ট ২০২২ তারিখে সারাদেশের জেলা মহানগর উপজেলা থানা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সভা সমাবেশ এবং মিছিলের কর্মসূচি ঘোষিত হয়েছে। এই কর্মসূচি গুলো সুশৃংখল এবং জনস¤পৃক্ত করার লক্ষ্যে আজ রবিবার ২১ আগস্ট নাটোরে বিএনপি’র আলাইপুরস্থ অস্থায়ী কার্যালয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আমিনুল হক, সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, সুফিয়া হক, রুহুল আমীন তালুকদার টগর প্রমূখ।
দেশ ও দলের প্রয়োজনে সকল কর্মসূচি সফল করার লক্ষ্যে বিএনপির নেতাকর্মীদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন নেতারা।




