sliderস্থানিয়

নলছিটি যুবদলের সম্মেলন প্রস্তুতিসভা

মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নলছিটি শহর শাখার সম্মেলন প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। নলছিটি পৌর এলাকার নয়টি ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে শুক্রবার (৮ আগস্ট) সকাল ১০টায় পৌরসভা মিলনায়তনে এ প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা যুবদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় যুবদল নেতা জিএম সবুর কামরুল, কেন্দ্রীয় কমিটির সাবেক মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম সুমন, কেন্দ্রীয় যুবদলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহিম, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ রবিউল ইসলাম তুহিন, সদস্য সচিব মোঃ আনিচুর রহমান তাপু, যুগ্ম-আহ্বায়ক মোঃ এনামুল হক সাজু প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ সালাউদ্দিন শাহীন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম লাভলু, যুগ্ম-আহ্বায়ক মোঃ জিয়াউল কবির মিঠুসহ জেলা, উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী ও তৃণমূলভিত্তিক করতে এ সভার আয়োজন করা হয় বলে বক্তারা বলেন। এছাড়া দেশের গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিতে এবং তরুণ সমাজকে সংগঠিত করতে শক্তিশালী ওয়ার্ড কমিটি গঠন জরুরি। যোগ্য ও নিবেদিতপ্রাণ কর্মীদের নেতৃত্বে প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করে সংগঠনকে আরও গতিশীল করা হবে। সভা শেষে নয়টি ওয়ার্ড কমিটি গঠনের প্রক্রিয়া দ্রæত সম্পন্নের লক্ষ্যে কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।
পরে একই স্থানে পৌর কমিটি ছাড়াও উপজেলার আরও কয়েকটি ইউনিয়নের প্রস্তুতিসভা পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button