slider

চিরিরবন্দরে বস্তাবন্দি অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

চিরিরবন্দর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে কাঁকড়া নদী থেকে বস্তাবন্দি অর্ধ গলিত অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে চিরিরবন্দর থানা পুলিশ।
সোমবার (১৫ আগস্ট) দুপুরের দিকে চিরিরবন্দর উপজেলার সাঁইতাড়া ইউনিয়নের পূর্ব সাঁইতাড়া গ্রাম সংলগ্ন রাবারড্যাম এলাকার উত্তর দিকে ৫’শ মিটার দুরে ভাসমান বস্তাবন্দি অজ্ঞাত এক নারীর মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন এলাকাবাসী। পরে বিকেল সাড়ে ৫ ঘটিকায় উপজেলার সাঁইতাড়া ইউনিয়নের পশ্চিম সাঁইতাড়া রাবার ড্যামের নিচ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহটির পরিচয় শনাক্ত করা যায়নি।
চিরিরবন্দর থানার এসআই কমল রায় জানান, “স্থানীয় লোকজন দুপুরে মরদেহ দেখতে পেয়ে থানায় সংবাদ দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের চেষ্টা চালায়। ফাঁয়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর কর্মীরা এ মরদেহ উদ্ধারে অপারগতা প্রকাশ করলে পুলিশ ডোমসহ স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ মসলেম উদ্দিন বাসুনিয়া জানান, “মরদেহের নাড়ীভুড়ি কিছুই নাই। মৃতঃ উদ্ধার করা নারীর বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ বছর হতে পারে। লম্বা লম্বা চুল দেখে মনে করা হচ্ছে এটি মহিলার মরদেহ। ময়নাতদন্ত শেষে ফরেনসিক রিপোর্টের আলোকে পরিচয় নিশ্চিত করা হবে”। এ ঘটনায় একটি সাধারণ ডাইরী করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button