slider

একাত্তরের পরাজিত শক্তিরা বঙ্গবন্ধুকে হত্যা করেছে -প্রতিমন্ত্রী পলক

নাটোর প্রতিনিধি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, একাত্তরের পরাজিত শক্তিরা বঙ্গবন্ধু, তাঁর পরিবারের ১৮ জন সদস্য ও রাজনৈতিক ঊত্তরসূরি জাতীয় চার নেতাকে হত্যা করেছে। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছেন তারঁই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনারা জননেত্রী শেখ হাসিনার ওপর আস্থা রাখুন। শেখ হাসিনার দেশে কোনো কর্মহীন মানুষ থাকবে না। জননেত্রী শেখ হাসিনা সিংড়া উপজেলায় ১২৯০ জন গৃহহীন পরিবারকে ঘরের ব্যবস্থা করে দিয়েছেন।
রবিবার (১৪ আগস্ট) সকাল ১০টায় নিজ বাসভবনে সিংড়া উপজেলার ২০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে মাননীয় প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল হতে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি। পলক বলেন, টেলিভিশন খুললেই দেখা যায় বিএনপির অপপ্রচার। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মিথ্যাচার। তাঁরা সবসময় দেশের খারাপ চায়। দেশের পরিস্থিতি খারাপ হলেই তাঁরা রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টায় থাকে। দেশের এই খারাপ সময়ে বিএনপি কোন ভালো পরামর্শ না দিয়ে, সহযোগিতা না করে শুধু সমালোচনায় ব্যস্ত।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ এমরান আলী রানা প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button