slider

মানিকগঞ্জে সিপিবি’র কর্মশালায় বাম গণতান্ত্রিক বিকল্প গড়ার ডাক

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি : “দুনিয়ার মজদুর এক হও, মেহনতি মানুষের সংগ্রাম চলছে চলবে“ দেশের এই সংকটময় সময়ে কমিউনিস্ট পার্টি সব দেশপ্রেমিক জনগনকে পূজিবাদের নিষ্ঠুর শোষণ ও অপশাসন, গণতন্ত্রহীনতা, স্বৈরতন্ত্র, লুটপাটতন্ত্র, সাম্প্রদায়িকতা ও সা¤্রাজ্যবাদের বিরুদ্ধে এবং রুটি-রুজী, ভাত কাপর, ভোটাধিকার-গণতন্ত্রের দাবি আদায়ের জন্য ও জাতীয় স্বার্থ রক্ষার্থে তীব্র গণসংগ্রাম গড়ে তোলার লক্ষে
আজ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মানিকগঞ্জ জেলা কমিটির আয়োজনে জেলা ক্রিড়া সংস্থা মিলনায়তনে সকাল ১০.০০ ঘটিকা থেকে বিকেল ৫.০০ ঘটিকা পর্যন্ত সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সাংগঠনিক কর্মশালায় সিপিবি জেলা কমিটির সংগ্রামী সভাপতি অধ্যাপক আবুল ইসলাম সিকদার এর সভাপতিত্তে¡ ও সাধারন সম্পাদক কমরেড মুজিবুর রহমান মাস্টার এর সঞ্চালনায় প্রধান সহায়ক হিসেবে সেশন ভিত্তিক আলোচনায় অংশগ্রহন করেন সিপিবি কেন্দ্রীয় নেতা দেশবরেণ্য অর্থনীতিবিদ ঢাকা বিশ^বিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. অধ্যাপক এম এম আকাশ। সহায়ক হিসেবে আরো ভূমিকা রাখেন বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আজাহারুল ইসলাম আরজু, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় সদস্য ও জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মিজানুর রহমান হযরত।
কর্মশালায় প্রধান সহায়ক ড. এম এম আকাশ এর উল্লেখযোগ্য কথা হলো- আমাদের পার্টির আদর্শিক, সাংগঠনিক ও রাজনৈতিক পরিকল্পনার অন্যতম উদ্দেশ্য হলো সমাজ ও রাজনৈতিক শক্তির ভারসাম্য বদলানো। কমিউনিস্টদের প্রাণ ভোমরা হলো, সম্পদের সুষম বন্টন ও শোষন মুক্ত সমাজ বিনির্মান করা, প্রাকৃতিক ও সামাজিক সম্পদে সকল মানুষের সমান প্রবেশাধিকার নিশ্চত করা। রাজনৈতিক শক্তির বিদ্যমান ভারসাম্য বদলাতে হলে গুরুত্ব দিতে হবে শ্রমিক-কৃষক, গ্রাম শহরের মেহনতি মানুষ ও শ্রমজীবি- পেশাজীবিদের লড়াই সংগ্রাম। এই সংগ্রামকে এগিয়ে নিতে মানুষের মাঝে পরিকল্পিত ও সচেতভাবে তাদেরকে সংগঠিত করতে হবে। তিনি কমরেড লেনিনের উদ্বৃতি দিয়ে বলেন-“ আমরা বারবার জানতাম ও বারবার বলেছি যে, বুর্জোয়ারা টিকে থাকে শুধু বল প্রয়োগে নয়; জনগনের অসচেতনতায়, গতানুগতিকতায়, আড়ষ্টতা ও সংগঠন হীনতার কারনে।“ দেশে আজ এক মহা ক্রান্তিকাল চলছে- দীর্ঘদিন ধরে চলতে থাকা সা¤্রাজ্যবাদ নির্ভর লুটেরা ধারার দেশ পরিচালিত হওয়ার ফলে হঠাৎ জ¦ালানি ও ডলার সংকটসহ নানা বিষয়ে গভীর সংকটে নিমজ্জিত। ক্ষমতা শাসক দলের হাতেও নেই, আমলাতন্ত্রনির্ভর শাসকগোষ্ঠীর শাসন সংকট গভীরতর হচ্ছে। বুর্জোয়া শাসনের দেউলিয়াপনা ও ব্যর্থতা স্পষ্ট। সংকট এতই গভীর যে ওপরভাসা কোন সংস্কার দিয়ে এটি উত্তরণ সম্ভাব নয়। একমাত্র বাম গণতান্ত্রিক- প্রগতিশীল বিকল্প শক্তির পক্ষেই সম্ভব দেশ মাতৃকাকে এই সংকট থেকে উদ্ধার করা। এই কাজের জন্য প্রধান ভূমিকা কমিউনিস্ট পার্টিকেই পালন করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button