প্রবাসীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জের বাহেরচর এলাকার ইতালি প্রবাসী মোখলেসুর রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
বৃহস্পতিবার ১১ আগষ্ট সকাল ১১টায় কেরানীগঞ্জ মডেল থানাধীন তারানগর ইউনিয়নের উত্তর বাহেরচর এলাকায় ভুক্তভোগীর বাসভবনে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় লিখিত পাঠ করেন ভুক্তভোগী মোখলেছুর রহমান অভিযোগ করে বলেন, আমি ২০০৬ সাল থেকে পরিবার নিয়ে প্রবাসে থাকি, মাঝে মধ্যে দেশে আসি। সর্বশেষ গত জুলাই মাসের ২১ তারিখে দেশে আসি। প্রবাসে থাকাকালীন সময় আমার চাচাতো ভাই তমিজ উদ্দিন (৭০) পিতাঃ মৃত্যু জিন্নাত আলী সাথে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছে, বিরোধের পর স্থানীয়ভাবে সে জমি নিয়ে সালিশ সীমাংসার কথা ও তারিখ দিলে, সেই তারিখ সালিশ মীমাংসায় তমিজ উদ্দিন অংশগ্রহণ করে নাই।
পরে বটতলী এলাকার নাজির মিয়া নামে এক ব্যক্তির কাছে বিরোধপূর্ণ কিছু জমি বিক্রি করে। আমি বর্তমানে দেশে অবস্থান করায় নাজির সেই সম্পত্তি দখল নিতে আসে। এছাড়া কিছুদিন আগে তমিজ উদ্দিন এলাকার মসজিদের একটি জমি দখল করার পাঁয়তারা করেছে। সেই জমি দখলেও আমি বাধা হয়ে দাঁড়াই। তাই স্থানীয় নাজির মিয়া সহ কিছু লোকজন দিয়ে আমার বিরুদ্ধে মিডিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে এবং মান হানি মুলক কথাবার্তা ছড়ানো হচ্ছে, তারা বলে আমি নাকি ইতালি থেকে চোরাচালানের মাধ্যমে স্বর্ণ এনে বিপুল অর্থের মালিক হয়েছি। এছাড়া এলাকায় জমি দখলের মিথ্যা অপবাদও দেয়া হয়েছে আমার বিরুদ্ধে, যা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।
তিনি আরো বলেন, দীর্ঘ ষোল বছর পরিবারসহ প্রবাস জীবনে থেকে নিজের পৈত্রিক সম্পত্তি উন্নয়ন ছাড়া আর দেশে কিছুই করতে পারেনি। গত দুই বছর আগে নিজের ক্রয়কৃত কিছু জমি বিক্রি করে উত্তর বাহেরচর এলাকায় রাস্তা সংলগ্ন একটি জমি ক্রয় করেছি, এটাই এখন অনেকের চক্ষুশূল হয়েছে।
আমি বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে এই মর্মে অঙ্গীকার করিতেছি আমার বিরুদ্ধে অপপ্রচার বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমার নামে স্বর্ণ চোরাচালান অথবা জমি দখলের কোন অভিযোগ প্রমাণিত হলে বাংলাদেশের আইন অনুযায়ী যেকোনো শাস্তি আমি মাথা পেতে নিতে রাজি আছি। আর যদি তা প্রমাণিত না হয়, তাহলে আমার বিরুদ্ধে অপপ্রচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি ও সুষ্ঠু বিচার দাবী করছি।
সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন সাবেক মেম্বার আক্তার হোসেন, মোখলেছুর রহমান এর বড় ভাই সাজু মোল্লাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও তার আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন।




