slider

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর ৮১তম প্রয়াণ দিবসে প্রান্তিক মানুষের জীবন মান উন্নয়নের ডাক

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি : “আমি তোমাদেরই লোক” আজ বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ৮১ তম প্রয়াণ দিবসে গ্রামীণ শিল্পী সংস্থা ও বারসিক এর যৌথ আয়োজনে মানিকগঞ্জ বেতিলা জমিদার বাড়ি নাটমন্দিরে বিকেল ৩.৩০ মি.সন্ধ্যা ৬.০০ ঘটিকা পর্যন্ত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় গ্রামীণ শিল্পী সংস্থার জেলা সভাপতি মো.ইউসুফ আলীর সভাপতিত্বে ও বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায় এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এ্যাড.দিপক কুমার ঘোষ। এছাড়াও সংহতি জ্ঞাপন করেন অধ্যাপক মনোয়ার হোসেন, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ মানিকগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মো.নজরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য গাজী শাহাদাত হোসেন বাদল, জেলা ইয়ুথ গ্রীণ ক্লাবের সহ সভাপতি মিজানুর রহমান হৃদয় প্রমুখ।
কবিগুরু স্মরণে তার অমর সৃষ্টি গান পরিবেশন করেন গানের ওস্তাদ রবীন্দ্রনাথ সরকার, মো.ইউসুফ আলী, উন্নয়নকর্মী শিমুল কুমার বিশ্বাস। তবলায় সহযোগিতা করেন নয়ন সরকার, তপন সাহা ও সুবীর সরকার, সহায়ক ছিলেন বারসিক কর্মকর্তা নিতাই চন্দ্র দাস, সামায়েল হাসদা,শাহিনুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন কবি গুরু জমিদারী নিয়ে সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করলেও তিনি ছিলেন প্রজা বান্ধব ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবন যুদ্ধের অন্যতম নেতা। তিনি তার নোবেল জয়ের সমস্ত অর্থ প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের জন্য ট্রাষ্টি ও সমবায় ব্যাংক করেন। তাই তিনি সবাইকে স্মরণ করিয়ে বলেন আমি ধনিক শ্রেণীর তথা উপরতলার মানুষ নই বরং আমি নিচুতলার মেহনতী মানুষের গান গাই,আমি তোমাদেরই লোক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button