slider

বিভাগীয় বৃক্ষ মেলায় ১ কোটি ৭৬ লাখ ৬৫ হাজার টাকার চারা বিক্রি

রংপুর ব্যুরোঃ বৃক্ষ প্রাণে প্রকৃতি -প্রতিবেশ আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে ১৭ জুলাই রংপুরে শুরু হওয়া বিভাগীয় বৃক্ষ মেলা ২০২২ আজ রোববার শেষ হয়েছে । রোববার দুপুরে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম।
জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি মোহাঃ আবদুল আলিম মাহমুদ, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল। স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা মতলুবার রহমান, নার্সারি মালিক সমিতির সভাপতি মনিরুজ্জামান মাসুদ । রংপুর জিলা স্কুল মাঠে আয়োজিত এ মেলায় ৫০টি নার্সারি অংশ নেন। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ এর আয়োজন করে। অনুষ্ঠানে সেরা স্টল পুরস্কার দেয়া হয়, এবারে রংপুর বিভাগের বৃক্ষ মেলায় ১ কোটি ৭৬ লাখ ৬৫ হাজার টাকারও বেশি মুল্যের গাছের চারা বিক্রি হয়েছে। বৃক্ষের পরিমাণ ৩ লাখ ৫৫ হাজার। এরমধ্যে ৭৯ হাজার বনজ, ৮০ হাজার ফলদ, ৫৪ হাজার শোভাবর্ধক এবং ৪১ হাজার ঔষধী সহ অন্যান্য গাছের চারা বিক্রি হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button