ঘিওরে অটো রিক্সা চালককে হত্যা
সোহেল রানা,মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওরে এক অটো রিক্সা চালককে হত্যা করা হয়েছে। মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলা সদরের পূর্বপাড়া গ্রামের মৃত গদা শেখের ছেলে ৫৫ বছর বয়সী শেখ দুদু নামের ঐ অটো রিক্সা চালককে শ^াস রোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল (৬ জুলাই) বুধবার রাত অনুমানিক সাড়ে ৯টার দিকে ঘিওর হেলিপ্যাড এলাকার একটি নির্জন পতিত ক্ষেতে তাকে ডেকে নিয়ে গলায় রশি দিয়ে কে বা কারা শ^াস রোধ করে তাকে হত্যা করে। লাশের পাশে রশি পাওয়া গেছে এবং লাশের শরীরের বিভিন্ন জায়গায় কিল, ঘুষি আঘাতের চিহ্ন দেখা গেছে। তবে স্থানীয় পর্যায়ে সরেজমিনে ঘুরে স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, ঘটনার দিন এক জোড়া কপত-কপতিকে সন্ধ্যার পর থেকে ঐ অটো রিক্সায় করে এদিক সেদিক ঘোড়াঘুড়ি ভ্রমণ করতে দেখা গেছে। পরে ঐ কপত যুবক অটো রিক্সাওয়ালা শেখ দুদুকে ৩০০ টাকা ভাড়া দিতে গেলে তিনি ৫০০ টাকা দাবী করেন। এ নিয়ে যুবকটি তার সাথে উত্তেজিত হয়ে রাগারাগি করে। সরেজমিনে আরো জানা যায়, হ্যালিপ্যাড এলাকার ঘটনাস্থল অর্থাৎ নির্জন ঐ ক্ষেতে যাওয়ার ইট বিছানো রাস্তা দিয়ে হেলিপ্যাড প্রবেশ মুখের দোকানদার ও স্থানীয় লোকজন জানায়, রাত ৯টার দিকে ঐ অটো রিক্সায় একটি পাতলা চিকন গড়ন দেহের একটি যুবক বসেছিল। ঘটনাস্থলে যাওয়ার পথে অটো রিক্সা চালক শেখ দুদু ঐ দোকানের সামনে অল্প সময়ের জন্য থেমে লোকজনের সাথে কথা বলেন। এ সময় যুবকটি তার হাত দিয়ে মুখ আড়াল করে রেখেছিল। তাই তাকে কেউ চিনতে পারেনি। সকাল বেলা মৃত্যুর খবর শুনতে পান তারা। পরে সকাল বেলা পুলিশ হেলিপ্যাডের ঐ নির্জন ক্ষেত থেকে লাশ উদ্ধার করে। অটো রিক্সা চালক শেখ দুদু এর ছেলে বাদী হয়ে এ বিষয়ে ঘিওর থানা একটি হত্যা মামলা দায়ের করেছেন। অটোকিক্সা চালক শেখ দুদুকে কি কারণে কেন হত্যা করা হয়েছে তার কোন সুস্পষ্ট ধারনা পাওয়া যায়নি। র্যাব, সিআইডি, পিবিআই ও ঘিওর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও ভিকটিমের বাড়িতে দেখাশোনা খোজখবর শেষে তদন্ত কাজ অব্যহত রেখেছেন। আসামী সনাক্ত করা সম্ভব হয়নি। হত্যাকারী সনাক্ত করে আসামী আটকের চেষ্টা অব্যহত রয়েছে বলে জানিয়েছেন, ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব। নৃশংস্ব এ হত্যা কান্ডের কঠোর বিচার দাবী করছেন স্থানীয় রিক্সাচালকরা সহ এলাকাবাসী।


