slider

পাঁচবিবিতে মহানবী সাঃ কে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধি : ভারতের বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল কর্তৃক বিশ্বনবী হযরত মোহাম্মদ সাঃ ও হযরত আয়েশা রাঃ কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় দোষীদের শাস্তির দাবীতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বৈকাল ৬ টার দিকে পাঁচবিবি ওলামা পরিষদের আয়োজনে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি কৈন্দ্রীয় বায়তুন নুর জামে মসজিদের উত্তর গেট থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে বাসস্ট্যান্ডে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় পুরাতুন জামে মসজিদের খতিব মওলানা মীর শহীদের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৈন্দ্রীয় বায়তুন নুর জামে মসজিদের মোয়াজ্জেম হাফেজ মাওলানা জামিল হোসেন ষ্টেশন জামে মসজিদের খতিব হাফেজ মওলানা ইয়াহিয়া, মাওলানা হাফিজার রহমান রাফিউল ইসলাম রুবেল।
প্রতিবাদ সমাবেশে মুসলমানদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাঃ সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্যকারী ভারতের নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের দৃষ্টান্ত মূলক শাস্তি ও ভারত সরকারকে মুসলিম জাহানের নিকট রাষ্টীয় ভাবে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহবান জানান বক্তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button