slider

সাভারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মুক্তিযুদ্ধ মঞ্চের পুষ্পস্তবক অর্পণ

সোহেল রানা, সাভার (ঢাকা) : মুক্তিযুদ্ধ মঞ্চের ঢাকা জেলা উত্তর শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মুরাদ শেখ ও সাধারণ সম্পাদক করা হয়েছে মোঃ শাহ আলীকে ।
বুধবার (৮ জুন) মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং সাধারণ সম্পাদক মো: আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পূর্বের কমিটি বিলুপ্ত করে ঢাকা জেলা উত্তর শাখার ১৪ সদস্যের এ কমিটির অনুমোদন দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, কেন্দ্রীয় কমিটির জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সাংগঠনিক গতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা জেলা উত্তর শাখার পূর্বের কমিটি বিলুপ্ত করে আগামী এক বছরের জন্য আংশিক কমিটি অনুমোদন দেওয়া হলো।
কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বাবলী আক্তার, মোঃ রুবেল শেখ ও সুশান্ত সাহা । এতে যুগ্ম- সাধারণ সম্পাদক করা হয়েছে মাহমুদুর রহমান, নাসির উদ্দিন ও আরমান হোসেন রকিকে।
এছাড়াও, কমিটির সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো: সালমান ভূঁইয়া, তামীম দিরা খান, নাইমুল হাসান আকিব, আহাদ হোসেন, মো: আকাশ ও ওমর ফারুক।
এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মুক্তিযুদ্ধ মঞ্চের ঢাকা জেলা উত্তর শাখার নবগঠিত কমিটির উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
শুক্রবার (১০ জুন ) বিকেলে সাভারের বঙ্গবন্ধু চত্বরে মুক্তিযুদ্ধ মঞ্চের ঢাকা জেলা উত্তরের সভাপতি মোঃ মুরাদ শেখ ও সাধারণ সম্পাদক মোঃ শাহ আলীর নেতৃত্বে সহ-সভাপতি সুশান্ত সাহা, যুগ্ম-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, আরমান হোসেন রকি, সাংগঠনিক সম্পাদক মোঃ সালমান ভুইয়া, মোঃ আকাশ,ওমর ফারুকসহ নবগঠিত কমিটির নেতারা পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সব শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় মুক্তিযুদ্ধ মঞ্চ সাভার উপজেলা কমিটি ও পৌর কমিটির নেতা কর্মীরা সঙ্গে ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button