slider

চিরিরবন্দরে আম গাছের ডাল ভেঙ্গে পরে প্রাণ হারালেন নুরুজ্জামান

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের নশরতপুর গ্রামের ভাটিয়াপাড়া এলাকায় আম পাড়তে গিয়ে ডাল ভেঙ্গে গাছ থেকে পড়ে নুরুজ্জামান (৪৫) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (১১ই জুন) সকালে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেয়ার পথে মারা যান নুরুজ্জামান।
তিনি নশরতপুর গ্রামের ভাটিয়া পাড়া গ্রামের মৃত হাসান আলীর ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, ভাটিয়া পাড়া জামে মসজিদের সভাপতি নুরুজ্জামান শনিবার সকালের দিকে মসজিদের গাছে আম পাড়ছিলেন হঠাৎ গাছের একটি ডাল ভেঙে মাটিতে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।
নশরতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল ওহাব মাষ্টার বিষয়টি নিশ্চিত করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button