slider

পটিয়ায় আ.লীগ ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সেলিম চৌধুরী, সংবাদদাতা : বিএনপি ও ছাত্রদলের সন্ত্রাসীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে পটিয়ায় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল উপজেলা গেইট থেকে শুরু করে মহাসড়কের বাসস্টেশন এলাকায় শেষ হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি‘র বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় যুগ্ন সাধারন সম্পাদক মুহাম্মদ বদিউল আলম।
দক্ষিণ জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য দিদারুল হক জসিম এর সভাপতিত্বে ও যুবনেতা আজিজুল হক মানিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ৭৫ পরবর্তী পটিয়া থানা ছাত্রলীগের সাবেক সভাপতি হুমায়ুন কবির রাশেদ, সাবেক কমিশনার হাসান মুরাদ, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক ডি এম জমির উদ্দিন, আলহাজ্ব শাহজাহান চৌধুরী, জসিম উদ্দিন, মহানগর যুবলীগ নেতা মোখতার আহম্মদ আরিফ, উপজেলা মৎস্যজীবি লীগের আহবায়ক সাইফুল ইসলাম, নজরুল ইসলাম, শ্রমিক লীগ নেতা খোরশেদ আলম, সাইফুদ্দীন ভোলা, জেলা যুবলীগ নেতা সাইফুল ইসলাম শাহীন, অধ্যাপক আজিজুল হক মানিক, মোঃ মামুন, সাইফুল ইসলাম সাইফু, হাসান শরীফ, তৌহিদুল আলম জুয়েল, মোঃ ইকবাল, সুজন বড়ুয়া, উজ্জ্বল ঘোষ, মোঃ রুনেল, আনোয়ার হোসেন, মোঃ সাইফুল ইসলাম জুয়েল, মোঃ জসিম, মোঃ শিবলু, মোঃ ওয়াসিম, আবদুর শুক্কুর, ছৈয়দ নুর, ছোটন আচার্য্য, বাদশা মিয়া ছাত্রলীগ নেতা সাকিব হোসেন, মোঃ রুবেল, জয় চৌধুরী প্রমূখ।
প্রধান অতিথি‘র বক্তব্যে বদিউল আলম বলেন, বাংলাদেশের উন্নয়নের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি ও ছাত্রদলের সন্ত্রাসীরা যে কুরুচিপূর্ণ বক্তব্যে এবং হত্যার হুমকি দিয়েছেন আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। বিএনপি ও ছাত্রদল ৭৫ সালের ঘটনা ঘটানোর হুমকি দেয়। আওয়ামী লীগ সৈনিকেরা যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত আছে। দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের রুখতে হবে। বিএনপির ছাত্রদল সন্ত্রাসীদের দ্রæত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং পটিয়ার তৃর্ণমূল আওয়ামীলীগের নেতৃকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button