slider

বড়াইগ্রামে শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ

নাটোর প্রতিনিধি : ১৯৭৫ এর কালো অধ্যায়ের প্রসঙ্গ টেনে জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌর আওয়ামী যুবলীগ। শনিবার সকালে বনপাড়াস্থ যুবলীগের কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল বের হয় ও তা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে কার্যালয় চত্বরে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাবেক স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক স¤পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। বনপাড়া পৌর যুবলীগের সভাপতি জাকির হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষক লীগের সাধারণ স¤পাদক ইসাহাক আলী, পৌর যুবলীগের সাংগঠনিক স¤পাদক রেজানুল হক রাসেল ও আব্দুল মান্নান, মাঝগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ স¤পাদক ওয়াজেদ আলী প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button