slider

ধামরাইয়ে ডোবা থেকে নিখোঁজ যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে নিখোঁজ হওয়ার তিনদিন পর ডুবা থেকে আফজাল সরদার (৩১) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের চৌটাইল গ্রামের একটি ডুবায় ভাসমান অবস্থায় তার অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। আফাজল সরদার চৌটাইল গ্রামের ইউনুস সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান, আফজাল সরদার গত শনিবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন। গতকাল সোমবার বিকেলে চৌটাইল গ্রামের একটি ডুবার কচুরি পানার নিচে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পান এলাকাবাসী। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে।
ধামরাই থানার ওসি (তদন্ত) ওয়াহেদ পারভেজ বলেন, মৃত্যুর কারণ জানা যায়নি। তবে ময়না তন্তের রিপোর্ট পাওয়ার পরই তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button