slider

উলিপুরে ১০১ বোতল ফেনসিডিলসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আশিকুর রহমান লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে ১০১ বোতল ফেনসিডিলসহ বিপুল মজুমদার বিপু(৪৮) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক বিপুল মজুমদার বিপু উলিপুর পৌরশহরের পোষ্ট অফিসমোড় এলাকার শচীন্দ্রনাথ মজুমদারের পুত্র বলে জানাযায়।
পুলিশ জানায়, গতকাল রোববার (২২ মে) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানার এসআই মশিউর রহমান, হারিছুর রহমান, এএসআই সোহাগ পারভেজ, আরিফ, রুহুলসহ সংগীয় ফোর্স পৌরশহরের পোষ্ট অফিসমোড়ে অভিযান চালিয়ে, কুখ্যাত মাদক ব্যবসায়ী বিপুল মজুমদার বিপুকে ১০১ বোতল ফেনসিডিল, ফেনসিডিল পরিবহনের কাজে বব্যবহৃত একটি মোটরসাইকেল ও অটোরিকশাসহ তাকে আটক করা হয়। সে দীর্ঘদিন থেকে উপজেলার বিভিন্ন জায়গায় মাদক ব্যবসা করে আসছিলো।
উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ইমতিয়াজ কবির জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীকে সোমবার(২৩ মে) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button