slider

ভূমি সেবা ঘুষ চাইলে জানানোর অনুরোধ জানালেন, জয়পুরহাট জেলা প্রশাসক

জয়পুরহাট প্রতিনিধি : ডিজিটাল বাংলাদেশে ঘরে বসে ভূমি সংক্রান্ত সেবা নিন, দালালদের কাছে যাবেন না, ঘুষ চাইলে আমাকে জানাবেন, জয়পুরহাটে ভূমি সেবা সপ্তাহ উদ্ভোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শরীফুল ইসলাম এসব কথা বলেন।
রবিবার বেলা ১১ টায় সদর উপজেলার মোঃ মুজিবুর রহমান ঢালি সৃতি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, ভাইস চেয়ারম্যান অশোক ঠাকুর,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আফসার আলী সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
এ সময় জেলায় ভূমি সেবায় শ্রেষ্ঠ ৪ জন কর্মকর্তা- সহকারী কমিশনার (ভূমি) মারুফ আফজাল রাজন পাঁচবিবি, ভূমি উপ-সহকারি কর্মকর্তা রুহুল আমীন, এল এ শাখা উপজেলা ভূমি সদর কানুনগো গদাই লাল বসাক, ভূমি সহকারী কর্মকর্তা শহিদুল ইসলাম কে সন্মাননা দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button