slider

বন্যা পরিস্থিতির অবনতি- বিয়ানীবাজারে চার ইউনিয়নের ঝুকিপূর্ণ এলাকায় বিদ্যুৎ সর্বরাহ বন্ধ

আব্দুল করিম, বিয়ানীবাজার প্রতিনিধি : সিলেটের বিয়ানীবাজারে বন্যা পরিস্থিতির অবনতির কারণে উপজেলার চারটি ইউনিয়নের ঝুকিপূর্ণ বিভিন্ন এলাকায় আজ রাত থেকেই বিদুৎ সর্বরাহ বন্ধ রাখা হবে। আলী নগর, চারখাই, শেওলা, ও দুবাগ ইউনিয়নের ঝুকিপূর্ণ বেশ কয়েকটি এলাকায় এ বিদুৎ সর্বরাহ বন্ধ রাখ হবে বলে বিয়ানীবাজার পল্লী বিদুৎ জোনাল অফিসের এজিএম নিতিষ সাহা বুধবার রাতে বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, শেওলা সাব স্টেশন বন্যার পানিতে প্লাবিত হলে,জনমানুষের নিরাপত্তার কথা চিন্তা করে তা বন্ধ রাখা হয়েছে। এই সাব স্টেশনের আওতায় থাকা আলী নগর, চারখাই, শেওলা ও দুবাগ ইউনিয়নের ঝুকিপূর্ণ কিছু কিছু এলাকায় বিদুৎ সর্বরাহ বন্ধ রাখা হবে।
ঝুকিপূর্ণ এসব এলাকায় ইতিমধ্যে বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সর্বরাহ করার জন্য রাতভর কাজ চলমান রয়েছে। বন্যা পরিস্থিতি কিছুটা উন্নত হলে ১৯ মে বৃহস্পতিবার এসব এলাকায় বিকল্প ব্যবস্থায় বিদুৎ সরবরাহ করা হবে বলে জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button