slider

পত্নীতলায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২২ উদ্বোধন

গোলাম রাব্বানী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনূর্ধ্ব-১৭) ২০২২ এর উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার (১৬ মে) বেলা ১১ ঘটিকায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রাশেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে এ খেলার উদ্বোধন করেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এমপি।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফফার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক চৌধুরী, নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী, থানার ওসি শামসুল আলম শাহ্, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, নজিপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মিন্টুসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সাংবাদিক ও সুধিজন প্রমূখ।
উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে নজিপুর পৌরসভা অনূর্ধ্ব-১৭ দল নজিপুর ইউনিয়ন পরিষদের অনূর্ধ্ব-১৭ দল কে ৫-০ গোলে পরাজিত করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button