slider

সাভারে সেপটিক ট্যাংকে নেমে শ্রমিকের মৃত্যু

সোহেল রানা,সাভার (ঢাকা) প্রতিনিধি : সাভারের একটি কারখানার সেপটিক ট্যাংক পরিস্কার করার সময় বাপ্পি (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
সোমবার (১৬ মে) দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ট্যানারী ফাঁড়ির পরিদর্শক রাসেল মোল্লা। এর আগে ভোরে সাভারের হরিণধারা এলাকার ট্যানারী শিল্প নগরীর এলআইবি ট্যানারীতে এঘটনা ঘটে।
মৃত বাপ্পি মিয়া খুলনা জেলার বাসিন্দা বলে জানা গেছে। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি।
পুলিশ জানায়, সকালে ওই কারখানার সেপটিক ট্যাংক পরিস্কারের কাজ করছিলেন কয়েক জন শ্রমিক। এসময় সেপটিক ট্যাংকে জমা গ্যাসের কারনে বাপ্পির মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
ট্যানারী ফাঁড়ির পরিদর্শক রাসেল মোল্লা বলেন, মৃতের মরদেহ উদ্ধার করে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button