slider

সিংড়ায় ৪৮০০লিটার তেল জব্দ করে ১৩৩ টাকা দরে বিক্রি

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় ৪৮০০লিটার পামওয়েল তেল জব্দ করে পূর্বের দাম অনুযায়ী ১৩৩ টাকা দরে বিক্রি করা হয়েছে। রোববার বিকেলে সিংড়া পৌরসভার তেমুক নওগাঁ বাজারের বিমল চন্দ্র সাহার গোডাউনে অভিযান চালিয়ে ৪৮০০লিটার পামওয়েল তেল জব্দ করে ভোক্তা অধিকার সংরক্ষণ সহকারী পরিচালক তানভীর আহমেদ। এ সময় সিংড়া উপজেলা নিবাহী অফিসার সামিরুল ইসলাম উপস্থিত ছিলেন। সিংড়া বাজারে অতিরিক্ত দামে খোলা তেল বিক্রি করায় বিমল সাহা ষ্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত ৪৮০০লিটার তেল পূর্বের দাম অনুযায়ী ১৩৩ টাকা দরে সাধারণ জনগণের মধ্যে বিক্রি করা হয়। সিংড়া উপজেলা নিবাহী অফিসার সামিরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button