পাঁচবিবিতে সাবেক ইউপি সদস্য বৃদ্ধ বাবাকে হত্যা করলো
জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবিতে সাবেক ইউপি সদস্য সুলতান মাহমুদ(৪৫) পারিবারিক কোলহের জের ধরে তার বৃদ্ধ পিতা আব্দুল কাদের (৭০) কে হত্যার অভিযোগে ছেলেকে আটক করেছে পুলিশ। রবিবার ভোর রাতে পাচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের বরণ গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ সাবেক ইউপি সদস্য ছেলে সুলতানকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘ দিন থেকে সুলতানের স্ত্রী ও পরিবারের সাথে পারিবারিক কোলহ চলছিলো। শনিবার দুপুরেও স্ত্রী, মেয়ে ও ছোট ছেলেকে মারপিট করে। রাতে ঘুমানোর সময় সুলতান তার বাবাকে ঘর থেকে বের করে দিলে রাতে তার বাবা রান্না ঘরে ঘুমায়। ভোর সাড়ে ৪টার দিকে সুলতান তার ঘর থেকে বের হয়ে বাবাকে দেখতে পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে চৌকির পায়া দিয়ে মাথায় আঘাত করলে ঘটনা স্থলে তার মৃত্যু হলে সুলতান লাশটি ঘরে নিয়ে গিয়ে রাখে। পরে সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে ও সুলতানকে বাড়ি থেকে গ্রেফতার করে।
নিহত কাদের দেওয়ানের স্ত্রী আরজিনা বেগম জানান, তার বড় ছেলে সুলতান মাহমুদ উৎশৃংখল প্রকৃতির। আগে নেশা করত এখন করে কী না জানিনা। সবসময় বাড়ির লোকজনের সাথে কারণে অকারণে মারপিটসহ দুর্ব্যবহার করতো। শনিবার রাতে সুলতানের বাবা রান্না ঘরে ছিলো কখন যে এ ঘটনা ঘটিয়েছে সকালে জানতে পেরেছি।
পাঁচবিবি আটাপুর ইউপি চেয়ারম্যান আ স শামছুল আরেফিন চৌঃ আবু জানান, সুলতান আমার পরিষদের ৬ নাম্বার ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলো। তার স্ত্রী সঙ্গে দীর্ঘ দিন থেকে পারিবারিক কোলহ লেগেই থাকতো। কয়েকবার সুলতানের স্ত্রী অভিযোগ ও করেছিলো । প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কোলহের জের ধরে এ ঘটনা হতে পারে।
পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে,সুলতানকে গ্রেফতার করা হয়েছে।



