slider

হরিরামপুরে পদ্মা নদীতে ট্রলার ডুবির ঘটনায় মরদেহ উদ্ধার

জ. ই.আকাশ, হরিরামপুর প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মায় ভাসমান মরদেহ উদ্ধার করেছে জানা গেছে। ফরিদপুর নৌপুলিশ ও হরিরামপুর থানা পুলিশ এ মরদেহটি উদ্ধার করে ।
১৪ মে (শনিবার) বেলা সাড়ে এগারোটার দিকে হরিরামপুর উপজেলার দড়িকান্দি কবরস্থান সংলগ্ন পদ্মাপাড় থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানান, শনিবার সকালে মরদেহটি দড়িকান্দি পদ্মাপাড়ে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
হরিরামপুর থানার এস আই আব্দুস সালাম জানান, গত পরশু উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর উজানপাড়া এলাকায় ঝড়ের কবলে পড়ে পদ্মায় ধানবোঝই একটি ট্রলার ডুবে যায়। ওই ঘটনায় ট্রলারের শ্রমিক আবুল কালাম (৫০) নিখোঁজ ছিলেন। নিখোঁজ আবুল কালামের মরদেহটি ফরিদপুর নৌপুলিশের এস আই রুহুল আমিনসহ নৌপুলিশের সদস্যরা আজ সাড়ে এগারোটার দিকে উদ্ধার করে।
জানা যায়, মৃত আবুল কালাম মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার জিয়নপুর এলাকার মৃত বিশু ফকিরের ছেলে।
এ ব্যাপারে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি উদ্ধার করে শনাক্তকরণ শেষে নৌ পুলিশ স্বজনদের কাছে হস্তান্তর করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button