মেধাবীর পাশে মেধাবীদের প্রেরণা মেডিকেল কলেজে ভর্তির জন্য আর্থিক অনুদান প্রদান

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ কুমিল্লার দাউদকান্দি উপজেলার ৯৯ নং চরক খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন কৃতি শিক্ষার্থী সাইফুল আহমেদ টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজে চলতি শিক্ষা বর্ষে ভর্তি পরিক্ষায় উত্তির্ন হয়েছে। তাঁর সফলতায় পাশে দাড়িয়েছে একই গ্রামের গুনীজন ও সংশ্লিষ্ট স্কুলের পরিচালনা কমিটি এবং শিক্ষক মন্ডলী। সোমবার স্কুল মিলনায়তনে সাইফুল আহমেদকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা এবং আর্থিক অনুদান প্রদান করেন এলাকাবাসী। স্কুলের সাবেক সভাপতি মোঃ সানাউল্লাহ ভুইয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজসেবক মোঃ আল-আমিন ভুইয়া ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্কুলের সভাপতি মোঃ ফারুক ভুইয়া এবং স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষিকা সায়মা আক্তার । অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সাবেক সহকারী শিক্ষিকা মোসাম্মৎ শরিফুন্নেছা, ইউপি সদস্য মোঃ রহিম মোল্লা, সাবেক ইউপি সদস্য মজিবুর রহমান স্বপন, মোঃ মেহেদী হাসান বাবু ভুইয়া, হাফিজুল ইসলাম সুমন ভুইয়া ও মেডিকেল কলেজে উত্তির্ন সাইফুল আহমেদ। মেধাবী শিক্ষার্থী সাইফুল আহমেদের ভর্তি খরচ বাবত নগদ আর্থিক অনুদান প্রদান করেন আগত সংশ্লিষ্ট গুনীজনরা। এদিকে তাঁর পড়াশোনার বই পত্র এবং কংকাল সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন একই গ্রামের কৃতি সন্তান মরহুম ডাক্তার মোহাম্মদ হোসেন ভুইয়ার পরিবার বর্গের পক্ষে ডাক্তার মোহাম্মদ নেছার উদ্দীন ভুইয়া, আগামী পাঁচ বছর পড়াশোনার খরচ বহন করবে রোজ ফাউন্ডেশন। সাইফুল আহমেদ ভর্তি পরিক্ষায় ৭৩.৬২% নাম্বার পেয়েছে। সে ৯৯ নং চরক খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি বরকোটা স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি এবং রাজধানীর মোহাম্মদ পুর সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তির্ন হয়েছে। প্রাথমিক পর্যায় থেকে এইচএসসি পরীক্ষা পর্যন্ত সকল পরিক্ষায় A+ পেয়েছে এই কৃতি শিক্ষার্থী। ভবিষ্যৎ সফলতায় সাইফুল সকলের দোয়া কামনা করেন এবং এই বিশেষ মুহুর্তে তাঁর পাশে দাড়ানোর জন্য গুনীজনদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে তাঁর মা নার্গিস বেগম উপস্থিত ছিলেন।




