নাটোরে বিশ্ব মা দিবস উদযাপন

নাটোর প্রতিনিধি : মায়ের প্রতি অফুরান শ্রদ্ধা আর কৃতজ্ঞতায় নাটোরে বিশ্ব মা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ রোববার সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর ও নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রতœা আহমেদ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মহসীন, জেলা প্রাণিস¤পদ কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, শিক্ষাবিদ সুবিদ কুমার মৈত্র প্রমুখ।
সভায় বক্তারা বলেন, শুধু সন্তান ধারণ, জন্মদান ও প্রতিপালনই নয়, মা হচ্ছেন সন্তানের প্রধান শিক্ষক। সন্তানের শারীরিক ও মানসিক বিকাশসহ জীবনের সফলতা আসে মা’য়ের হাত ধরে। মা’য়ের ঋণ কখনো শোধ হবার নয়। আমাদের সকলের উচিৎ, পরম মমতায় মা’কে আগলে রাখা।


