slider

মানিকগঞ্জে দুই মোটরসাইকেল সংঘর্ষে এক চালকের মৃত্যু

মুহাম্মদ আব্দুল জলীল, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ পৌরসভার বেউথা এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে মহিদুর রহমান (৩০) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত মহিদুর রহমান সদর উপজেলার সরুন্ডি এলাকার মফিজুল ইসলামের ছেলে।
মানিকগঞ্জ সদর থানার এস.আই বাবলু মিয়া জানান, মহিদুর তার ছোট ভাইয়ের বউকে নিয়ে ঘুরতে বের হন। ঘুরে বাড়ি ফেরার পথে অন্য একটি মোটরসাইকেলের সাথে সংর্ঘষ হলে তিনি গুরুতর আহত হন।
এরপর গুরুতর আহতাবস্থায় মহিদুরকে মানিকগঞ্জ জেলা হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যান স্থানীয়রা। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য মহিদুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন হাসপাতালের চিকিৎসক। পরে ঢাকা নেওয়ার পথে মারা যান মহিদুর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button