হরিরামপুরে ইদ আড্ডা ও উন্মুক্ত কবিতা পাঠের আসর

হরিরামপুর প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরে ‘আমরা পদ্মা পাড়ের লোক’ ব্যানারে ইদ আড্ডা ও উন্মুক্ত কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। ইদ উল ফিতরের দিন মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচ টায় পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ্যাড. গোলাম মহীউদ্দীন উপস্থিত ছিলেন। আইন মন্ত্রনালয়ের সিনিয়র সহকারি সচিব তৈয়বুল আজহার উজ্জলের সঞ্চালনায় অনুষ্ঠানে এ্যাড গোলাম মহীউদ্দীন, শেখ জাহিদ আজিম, আকাশ হালদার, অনিন্দিতা আজহার, বিনয় কর্মকার, ইভান, শাহিনুর জলিল, বাসুদেব হালদার, সীমা হালদার, মনির হেসেন, জিসান রহমান সম্রাট, তাপস পাল, সাবিকুন্নাহার পান্না প্রমুখ কবিতা পাঠ করেন। অনুষ্ঠানে পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক পদ্মা পাড়ের সক্রেটিসখ্যাত হরিপদ সূত্রধর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব প্রমুখ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, পদ্মা পাড়ের লোকদের নিয়ে ঈদ মিলন মেলা উপলক্ষে কবিতা পাঠের আসর আয়োজন করা হয়েছে।




