slider

মায়ের মমতা দিয়ে প্রতিবন্ধীদের বুকে টেনে নিয়েছেন জননেত্রী শেখ হাসিনা- পলক এমপি

নাটোর প্রতিনিধি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, মায়ের মমতা দিয়ে প্রতিবন্ধীদের বুকে টেনে নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছেন। বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। শেখ হাসিনার সঠিক নেতৃত্বে দেশ আজ এগিয়ে গেছে। আপনারা জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।
রবিবার বেলা ১১ টায় সিংড়া পৌরসভার আয়োজনে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে পৌরসভার ১৭৫ জন প্রতিবন্ধীদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ ও পথ শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব জান্নাতুল ফেরদৌস, উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজ, সাধারণ স¤পাদক শরিফুল ইসলাম শাহিন প্রমুখ।
অনুষ্ঠান শেষে তিনজন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button