slider

নিয়ামতপুরে পথচারীদের মাঝে ইউপি চেয়ারম্যানের ইফতার সামগ্রী বিতরণ

নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে নওগাঁর নিয়ামতপুরে অসহায় পথচারীদের মাঝে ইফতার সাম‌গ্রী বিতরণ করেছেন, ৩ নং ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আলহাজ্ব ওবাইদুল হক। শনিবার(৩০ এপ্রিল) বিকালে নিয়ামতপুর সদরের তার নিজস্ব বাসভবনে সামনে বি‌ভিন্ন ‌রিকশা-ভ‌্যানচালক, দিনমজুরসহ প্রায় ৫ শতা‌ধিক পথচারীর মাঝে ইফতার সাম‌গ্রী বিতরণ করেন তি‌নি। ইফতার সাম‌গ্রী বিতরণ কালে উপ‌স্থিত ছিলেন, ৭ নং সহ-সভাপতি আজিজ দেওয়ান, উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিঠু, সাধারণ পথচারীদের হাতে নিজেই ইফতার তুলে দেন। ওবাইদুল হক বলেন, আমাদের দেশে অনেক অসহায় মানুষ আছে যারা সারাদিন রোজা রেখে ইফতার করতে পারেন না। অর্থের অভাবে তারা সারাদিন ভিক্ষা করেন। সেই সব মানুষের কথা চিন্তা করে আমি প্যাকেট করে ইফতার সামগ্রী গরীব অসহায় দুঃস্থ মানুষের মাঝে বিতরন করার চেষ্টা করি। এসব মানুষের ইফতার কেনার সামর্থ‌্য না থাকায় তাদের জন‌্য আমার ক্ষুদ্র প্রয়াস মাত্র। রমজানেে পাঁচশত অসহায়ের হাতে ইফতার সামগ্রী তুলে দেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button