slider
চিরিরবন্দরে ট্রেনে কাটা অজ্ঞাত ব্যাক্তির মৃতদেহ উদ্ধার

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ চিরিরবন্দরে ট্রেনে কাটা অজ্ঞাত এক ব্যাক্তির আনুমানিক (৫২) মৃতদেহ উদ্ধার হয়েছে।
এ দূর্ঘটনাটি গত ২৫ এপ্রিল সোমবার দিবাগত রাতে চিরিরবন্দর সরকারি কলেজের পাশে ১৪ এম ব্রীজের সন্নিকটে ঘটেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৬ ঘটিকার দিকে রেললাইনের উপর ট্রেনে কাটা এক ব্যাক্তির মরদেহ দেখতে পেয়ে রেলস্টেশনে সংবাদ দেয়া হয়। পরবর্তিতে পুলিশ এসে মরদেহের সুরতহাল করে ময়না তদন্তের জন্য মরদেহ নিয়ে যায়।
চিরিরবন্দর রেলওয়ে স্টেশন মাষ্টার মোঃ শহিদুল ইসলাম জানান,” গত ২৫ এপ্রিল সোমবার দিবাগত রাতে চলাচলকারী কোন ট্রেনে কাটা গিয়ে থাকতে পারেন। তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় দিনাজপুর জিআরপি থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে”।




