slider

হ্যালোবাইকের অনিয়ন্ত্রিত গতির কারণে মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা

সোহেল রানা,মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওরে অটো হ্যালোবাইকের অনিয়ন্ত্রিত গতির কারণে মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা। আজ দুপুর ১টার দিকে ঘিওর থেকে তেরশ্রী যাওয়ার পথে হ্যালো বাইকরের তিন জন যাত্রী দুর্ঘটনার শিকার হন । দুইজন যাত্রীর তেমন কোন ক্ষতি না হলেও তেরশ্রী গ্রামের হযরত আলীর স্ত্রী মারাত্মক আহত হন । পরে তাকে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় ।
গাড়ির চালক তেরশ্রী গ্রামের মজিদ মিয়ার ছেলে লিটন মিয়া দীর্ঘ প্রায় ১৮ বছর যাবৎ ট্রাক গাড়ি চালাতেন । কিছু দিন আগে নতুন হ্যালো অটোবাইকটি কিনেছেন । তিনি জানিয়েছেন গাড়ির গতি তেমন ছিল না । তবে গাড়ির সামনের গেটি ভেঙে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটেছে । কিন্তু প্রত্যুক্ষদর্শীরা বলছেন অন্য কথা । অটো হ্যালোবাইক গাড়ির গতি ৬০/৭০ কিলোমিটার গতিতে অনিয়ন্ত্রিত চলাচলের কারণেই এমন দুর্ঘটনা মাঝেমধ্যেই ঘটছে বলে অভিযোগ জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button