slider

নিয়ামতপুরে যুবলীগের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে নওগাঁর নিয়ামতপুর উপজেলা যুবলীগের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার(২৩ এপ্রিল) বিকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার হোসেন সাগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান মোত্তালেব হোসেন বাবরের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক হুমায়ূন কবির ও যুগ্ম আহবায়ক শাহ জামাল, উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শিমুল, অর্থ সম্পাদক মোরশেদ আলম মিঠু, সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ময়েন উদ্দিন জুয়েল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button