slider

ধামরাইয়ে সামান্য বৃষ্টিতেই ভেঙে গেল ২৫ লাখ টাকার সড়ক

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে ২৫ লাখ টাকার সড়ক তিন মাসের মধ্যেই ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতে সড়কের অর্ধেক ধসে পড়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ। নিম্নমানের কাজ করায় সড়কের এমন অবস্থা বলে দাবি এলাকাবাসীর।
শুক্রবার বিকালে ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হরিদাসপুর গ্রামের ওই সড়কটিতে গিয়ে দেখা যায়, সড়কটির মাঝে বিটুমিন দিয়ে নির্মাণ করা হয়েছে। বাকি দুই পাশ সড়ক সম্পন্ন করা হয়েছে ইটের সলিং দিয়ে। বালুর ওপর দিয়ে এই ইট বসানো হয়েছে। সড়কটির পাশ দিয়ে দেওয়া হয়েছে বালুভর্তি বস্তা। দুপুরের সামান্য বৃষ্টিতেই সড়কটি রূপ নিয়েছে বেহাল অবস্থায়। এলাকাবাসী জানান, সড়টির কাজ খুবই নিম্নমানের হয়েছে।
সামান্য বৃষ্টিতেই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামনে আসছে বর্ষাকাল। এই বর্ষাকালে সড়কটির কেমন অবস্থা হবে তা এখনই অনুমান করা যাচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের মনগড়া কাজ করেছেন। তদারকির অভাবে এমন কাজ করেছে বলে দাবি করেছেন এলাকাবাসী। এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান রাইহান এন্টারপ্রাইজের মালিক মো. মিঠু মিয়া বলেন, রাস্তা দিয়ে পানি নামার কারণে সড়কটির এমন অবস্থা হয়েছে। লোক পাঠিয়েছি ঠিক করে ফেলবে। এ ব্যাপারে ধামরাই উপজেলা প্রকৌশলী আজিজুল হককে কয়েকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button