slider
বাঘাইছড়ি মোটরযান মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

বাঘাইছড়ি প্রতিনিতি : রাঙ্গামাটির উপজেলার খেদারমারা ইউনিয়নের মোটরযান মালিক সমিতির নির্বাচন সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে। ২৮ অক্টোবর শুক্রবার নির্বাচন উপলক্ষে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। নির্বাচন পরিচালনা করেন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক মেম্বার রুমান্টু চাকমা। সমিতির ১৩৩ জন সদস্যদের ভোটে নবাগত সভাপতি মন্টু চাকমা, সম্পাদক বুদ্ধপ্রিয় চাকমা, কেশিয়ার বায়োশান্ত চাকমা নির্বাচিত হয়। নির্বাচন উপলক্ষে সন্ধায় জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সমিতির সদস্য ছাড়াও এলাকার গন্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।




