সংগঠিত কিশোরীই পারে নিপিড়ন রুখে দিতে

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি : “নারী পুরুষে বৈষম্য হ্রাস করি,নারীবান্ধব সমাজ গড়ি” এই স্লোগান কে ধারণ করে বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক মানিকগঞ্জ রিসোর্স সেন্টার এর সহযোগিতায় ও জেলা কিশোরী সংহতি ক্লাব এর আয়োজনে বারসিক রিসোর্স সেন্টার মিলনায়তনে সকাল ১০ ঘটিকা থেকে বিকেল ৩ ঘটিকা পর্যন্ত জেন্ডার বৈচিত্র্য ও বহুত্ববাদী সাংস্কৃতিক সমাজের ধারনায়নে সংগঠিত কিশোরী নেতৃত্বের সাথে সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সহায়ক ছিলেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায় ও বারসিক কর্মকর্তা রাশেদা আক্তার। কর্মশালায় সমাজে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ করনীয় বিষয়ক গ্রুপ ওয়ার্ক হয় এবং ঘরে বাইরে সকল প্রকার নিপীড়ন রুখে দিতে তারা পরিকল্পনা গ্রহণ করেন। এই কাজকে এগিয়ে নিতে সাংগঠনিক কাঠামোকে ঢেলে সাজাতে হয়। জেলা কিশোরী সংহতি ফোরাম নামে নতুন সংগঠনের নতুন আহবায়ক কমিটি গঠিত হয়। মহুয়া শারমিন কে আহবায়ক, হালিমা আক্তার কে যুগ্ম আহবায়ক ও নৌশিন আক্তার কে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।
নতুন কমিটি আগামী দিনগুলোতে তাদের কমিউনিটিতে বাল্য বিবাহ নারী নির্যাতন প্রতিরোধসহ সকল প্রকার সাম্প্রদায়িক ও সামাজিক সহিংসতা প্রতিরোধে নিরলসভাবে কাজ করার প্রত্যয় গ্রহন করেন।



