slider

সিংগাইর থানার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

সিরাজুল ইসলাম, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর থানার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ এপ্রিল) থানা চত্বরে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কন্ঠশিল্পী মমতাজ বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম আজাদ খান। দেশ ও জনগণের কল্যাণে দোয়া পরিচালনা করেন সিংগাইর থানা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি মোঃ মিজানুর রহমান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অপু মোহন্ত, উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ, সহকারি পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) মুহাঃ রেজাউল হক, সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাজী আব্দুল মাজেদ খানসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button