slider

উত্তপ্ত সিংগাইর কলেজ, নেপথ্যে অধ্যক্ষ-উপাধ্যক্ষের দ্বন্দ্ব

সিরাজুল ইসলাম,সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সর্বোচ্চ বিদ্যাপিঠ সিংগাইর ডিগ্রী কলেজ। কলেজটি সরকারি করণের কাজ শেষ পর্যায়ে। এরই মধ্যে কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের একটি অংশ বর্তমান অধ্যক্ষ মোঃ নূরুদ্দিনের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতি নিয়ে অভিযোগ তুলেছেন। এ নিয়ে কলেজে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করেছে।
সম্প্রতি একটি জাতীয় দৈনিক পত্রিকায় অধ্যক্ষ মোঃ নূরুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির একাধিক সংবাদ প্রকাশিত হওয়ায় কলেজের শিক্ষকরা প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়ে দ্বিধা বিভক্ত হয়ে পড়েছেন। দাবী ওঠেছে অধ্যক্ষকে অপসারণের। এতে শিক্ষকদের একটি গ্রুপ অধ্যক্ষের পক্ষে অবস্থান নিলেও উপাধ্যক্ষ মো.রেজাউল শামীমের নেতৃত্বে আরেকটি অংশ অধ্যক্ষকে অপসারণ করার আন্দোলনে নেপথ্যে থেকে সমর্থন দিচ্ছেন বলে অভিযোগ ওঠেছে। ফলে কলেজের সার্বিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠেছে।
এদিকে,কলেজের অনিয়ম ও দুর্নীতি নিয়ে গতরবিবার (১০এপ্রিল) দুপুরে অধ্যক্ষের অফিস কক্ষে পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন কলেজের অধ্যক্ষ মো: নুরুদ্দিন। তিনি সংবাদ সম্মেলনে বলেন, গত ৩০ মার্চ ”উপবৃত্তির ফরম সংগ্রহে গুণতে হয় টাকা” ও গত ৫ মার্চ ” আইফোন ঘুষ না দেয়ায় ঝুলে আছে শিক্ষকদের ভাগ্য” শিরোনামে একটি দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদগুলো মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবী করেন তিনি। অধ্যক্ষ আরো বলেন, কলেজের উপাধ্যক্ষ মো: রেজাউল শামীম ও কয়েকজন শিক্ষক সহ ওই পত্রিকার স্থানীয় প্রতিনিধি উদ্দেশ্য প্রনোদিত হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। তাদের কিছু অন্যায় দাবী পূরণ না করায় আমার প্রতি অসন্তুষ্ট ও ক্ষুব্ধতারা। আমাকে হেয় প্রতিপন্ন করতে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আসছে বলেও তিনি দাবি করেন।
কলেজের অধ্যক্ষের সংবাদ সম্মেলনের প্রতিবাদে সোমবার (১১ এপ্রিল) সকাল ১০ টায় মানব বন্ধনের ঘোষণা দেন আরেকটি পক্ষ। মানব বন্ধনটি ছাত্রলীগের ব্যানারে আয়োজন করায় জেলা ছাত্রলীগের নির্দেশে তা বন্ধকরে দেয়া হয় বলে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সিংগাইর কলেজের সাবেক ভিপি মো. শহিদুর রহমান শহিদ জানান। তিনি আরো বলেন, কলেজটিতে অনিয়ম-দুর্নীতি মুক্ত ও শান্তিপূর্ন পরিবেশ ফিরে আসুক এটা আমাদের আওয়ামীলীগের পক্ষ থেকে প্রত্যাশা।
সিংগাইর কলেজের উপাধ্যক্ষ মো. রেজাউল শামীম বলেন, এখানে গ্রুপিংয়ের কোনো ব্যাপার নেই। অধ্যক্ষের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়েছে তদন্ত করে দেখবেন কর্তৃপক্ষ। চাকুরীর কারণে অনেক কিছু বলতে পারছেন না বলেও তিনি জানান।
এ ব্যাপারে সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার ও কলেজের গভর্নিং বোর্ডের সভাপতি দিপন দেবনাথ বলেন,বিষয়টি তদন্ত কমিটি করে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button