slider

পথে পথে ইফতার বিতরণ করছেন নাটোরের জেলা প্রশাসক

নাটোর প্রতিনিধি : নাটোর শহরের পথে পথে পথচারী এবং দুস্থ ব্যক্তিদের জন্যে ইফতার বিতরণ করছে জেলা প্রশাসক শামীম আহম্মেদ । শহরে অবস্থানরত পথচারী এবং দুস্থ মানুষের জন্যে পুরো মাস জুড়ে জেলা প্রশাসনের ইফতার প্রদান কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে শহরে ষ্টেশন বাজার এলাকায় ২০০ মানুষের ইফতার প্যাকেট বিতরণ করা হয়। ইফতার প্যাকেট পেয়ে খুশি সামর্থ্যহীন রোজাদাররা। “খেটে-খাওয়া রোজাদার, পথেই পাবে ইফতার” এই শ্লোগানে রোজার শুরু থেকেই ইফতার বিতরণ শুরু করেন নাটোরের জেলা প্রশাসক শামীম আহম্মেদ ।
জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, সরকার সব সময় অসহায় মানুষের পাশে আছে। সরকারের কল্যাণমুখী সহযোগিতা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে জেলা প্রশাসন বদ্ধপরিকর। জেলা প্রশাসনের এই উদ্যোগেকে স্বাগত জানিয়েছেন শহরবাসী ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button