slider

রুমায় সেনাবাহিনী কর্তৃক মানবিক সহায়তা ও ইফতার সামগ্রী বিতরণ

লোঙা খুমি,রুমা : রোজায় ইফতার বিতরণ মঙ্গলবার ৫ এপ্রিল ২০২২ তাৎপর্য পবিত্র রমজান মাসে সাহরি ও ইফতার গ্রহণ রোজার দু’টি গুরুত্বপূর্ণ কাজ ও ইবাদত। উভয় কাজেরই রয়েছে আলাদা আলাদা ফজিলত ও তাৎপর্য। রাতের শেষ সময়ে সাহরি গ্রহণ যেমন মানুষের জন্য বরকত ও কল্যাণের কাজ। তেমনি ইফতারও অনেক ফজিলতপূর্ণ সাওয়াবের কাজ। রুমায় বসবাসরত অসহায় ও দু:স্থ মুসলিম সম্প্রদায়ের জন্য রুমা জোন উদ্যোগে রুমা উপজেলায় হাইস্কুল মাঠ প্রাঙ্গনে ১০০টি পরিবারের জন্য পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেন। প্রতিটির পরিবারকে ২কেজি খেজুর,১.৫০০গ্রাম মুড়ি, ৫০০গ্রাম সেমাই, ১কেজি চিনি,১লিটার সয়াবিন তেল,২কেজি পেঁয়াজ ১.৫০০কেজি ছোলা, ১কেজি ডাল প্রদান করা হয়। বিতরণ কার্যক্রমের চৌকজ অফিসার জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল হাসান শাহরিয়ার ইকবাল , পিএসসি, জোন উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ হুমায়ুন রশীদ, পিএসসি, ক্যাপ্টেন অনিন্দ্য ইমতিয়াজ,ক্যাপ্টেন মোঃ শাহরিয়ার হোসেন সজিব সহ রুমা জোনের অন্যান্য অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন। আরো উপস্থিত উহ্লাচিং মার্মা (চেয়ারম্যান উপজেলা পরিষদ) বক্কর মেম্বার ,ময়ুর মেম্বার এবং রুমা কর্মরত স্থানীয় গন্যমাধ্যম কর্মীদের‌‌ মধ্যে চনুমং মার্মা (ভোরের কাগজ), মংহাইথুই মার্মা (আমার সংবাদ), লোঙা খুমি (মানবজমিন), অংবাসিং মার্মা (মানবকণ্ঠ), প্রমূখ উপস্থিত ছিলেন। ইফতার করায় তার জন্য রয়েছে অতিরিক্ত সাওয়াব ও তাৎপর্য। যাতে ইফতার গ্রহণকারী ও ইফতারের আয়োজনকারী কারোরই সাওয়াব কমানো হবে না। রোজাদার গরিব কিংবা ধনী হোক, বন্ধু হোক বা আত্মীয়, দূরের বা কাছের, সে যে-ই হোক না কেন, তাকে ইফতার করালে তাতে উভয়ের জন্য রয়েছে বড় উপকার।
ইফতারের জন্য কেউ কাউকে দাওয়াত করলে তা গ্রহণ করায় রয়েছে কল্যাণ। জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল হাসান শাহরিয়ার ইকবাল, পিএসসি ইফতার বিতরণ শেষে আশ্বস্ত করে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের সাথে আছে থাকবেই ও ভবিষ্যতেও থাকবে। সেই সাথে এলাকার উল্লেখযোগ্য শান্তি, শৃংখলা ও নিরাপত্তা স্বার্থে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button